প্রকাশিত: Wed, Dec 20, 2023 12:57 PM আপডেট: Mon, Oct 26, 2026 5:44 PM
[১]ধুঁকছে যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক
তরিকুল
ইসলাম তারেক: [২] যশোরে অবস্থিত
শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের কোম্পানিগুলোর ব্যবসা গুরুতর ঝুঁকিতে পড়েছে। বেশিরভাগ কোম্পানি ইতোমধ্যে লোকসানে চলে গেছে। ফলে বাড়ছে ভাড়া ও বিদ্যুৎ বিলের
চাপ, ছাঁটাইয়ের ঝুঁকিতে পড়ছেন কর্মীরা।
[৩] মূলত অর্থনৈতিক মন্দাবস্থা ও রাজনৈতিক অস্থিরতার কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
[৪] যশোর শহরের পূর্বপ্রান্তে নাজির শংকরপুর এলাকায় প্রতিষ্ঠিত পার্কটিতে এখন ৪০টির মতো ব্যবসা প্রতিষ্ঠান সক্রিয় আছে। এরা মূলত আইটি ও আইটিসংশ্লিষ্ট ব্যবসা যেমন, সফটওয়্যার, ডিজিটাল মার্কেটিং, আইএসপি, গ্রাফিক্স, ই-কমার্স, কলসেন্টার এবং দক্ষ কর্মী সৃষ্টির কার্যক্রমে যুক্ত। এছাড়া কম্পাউন্ডেই রয়েছে একটি ডরমেটরি (যা এখন হোটেল অ্যান্ড রিসোর্ট) এবং ক্যাফেটেরিয়া, একাধিক কনফারেন্স ও মিটিং রুম।
[৫] কথা বলে জানা যায়, কোম্পানিগুলোর মালিকেরা ব্যবসার হাল অবস্থায় হতাশ ও চিন্তিত।
[৬] এখানকার কোম্পানি টেকনোসফট গ্লোবাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. শাহজালাল, যিনি উদ্যোক্তাদের সংগঠনেরও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন, হতাশা লুকাতে পারলেন না। বললেন, "আমরা সফটওয়্যারের নতুন কোনো অর্ডার পাচ্ছি না। যেসব কোম্পানি আমাদের সার্ভিস নেয়, তারাও নিয়মিত পেমেন্ট